MASIK KAVITAPATRO WEEKLY মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন
চৈতালী চট্টোপাধ্যায়
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
চৈতালী চট্টোপাধ্যায়
লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷
সকল পোস্ট দেখান
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
কবিতা/চৈতালী চট্টোপাধ্যায়
ছবিঃ দেবাশিস সাহা
চৈতালী চট্টোপাধ্যায় ।। স্মরণসভা ছুঁয়ে বেরিয়ে আসার পর
মোটা কার্পেট পাতা আছে।
শোক শর্তবিহীন চাকা।
কিছু গড়িয়েই থেমে গেছে।
'স্মার্ট কথা বুঝি ভালোবাসো?'
' এই ঘরে নয়,অন্তত!'
মাঝারি মাপের ছেলেমেয়ে
মৃদু রসালাপ সেরে নেয়।
মনমরা শাড়ি ঘুরছিল।
রুমালেতে মুখ মুছছিল।
আস্তে আস্তে সয়ে যাবে -
চুপিচুপি সে-ও বুঝছিল।
সন্ধে আসবে অজস্র,
সুখ,মাংসগন্ধ নিয়ে,
আজকের এই সাদা রং
দেখ,লাল হয়ে যাবে ধীরে
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)