তন্ময় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তন্ময় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

তন্ময় চক্রবর্তী ।। চিরতরুণের জন্মদিন

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৬ সেপ্টেম্বর, ২০২০ 




তন্ময় চক্রবর্তী ।। চিরতরুণের জন্মদিন


দশতলা ঘর, আড্ডা তুমুল, কৃত্তিবাসের 

কে যে কবি, কে কবি নয়, মধ্যরাতের। 

স্মৃতির শহর, নীরার বাড়ি, খুঁজছে যারা 

নীললোহিত আর কাকাবাবুর বন্ধু তারা। 

জন্মদিনে 'প্রথম আলো' ডাকছে যাকে 

একলা চেয়ার খুঁজছে শুধু সুনীলদাকে। 

রৌদ্রদিনে, শব্দ ফুলে , আনন্দ দিন 

সুনীল আলোয়, গল্প কথায়, সে জন্মদিন....