চিত্রা লাহিড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিত্রা লাহিড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

চিত্রা লাহিড়ী ।। দুটি কবিতা

মাসিক কবিতাপত্র অনলাইন ।। সংখ্যা ৬।। ০৬ অক্টোবর, ২০২০


চিত্রা লাহিড়ী ।। দুটি কবিতা 





সহজ মনের দেশে 

ভাসছে মেঘ সহজ মনের দেশে 
শুন্যে উড়ে পাখির ডানার মত 
কবে কোথাও জীবন দেখার শেষে 
জোৎস্নারাতে বৃষ্টি অবিরত 

অতিমারি 

নাবিকের মতো ভেসেছিল এক প্রাণ 
জীবন গতিতে ছোটো ছোটো ঢেউ সারি 
মধ্যরাত্রে দূরে ছিল জলযান
আনতপ্রাণের আজ নাম অতিমারি


রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

চিত্রা লাহিড়ী ।। দুটি কবিতা

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৬ সেপ্টেম্বর, ২০২০  



চিত্রা লাহিড়ী ।। দুটি কবিতা 


সেদিন সুনীল সন্ধ্যায়


সুরের মূর্ছনাও ছিল সেদিন

         সেই কবিতার সন্ধ্যায়

অকারণ বৃষ্টিতে ভিজে ছিল ভাষা

      সুনীলের সকল অধ্যায়


সুনীল নদী

 

সব মৃত্যু মৃত্যু নয়

কবির মৃত্যু যদি

জন্মদিনে উচ্চারণে

নীল সুনীলের নদী