ঈশিতা ভাদুড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈশিতা ভাদুড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কবিতা ।। ঈশিতা ভাদুড়ী

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০





ঈশিতা ভাদুড়ী ।। অনুপাতে বেশী

মৃতদেহ,
একের পর এক 
সংখ্যা অতিক্রম করে 
বেড়ে উঠছে ক্রমশ...
 
নিস্তব্ধতা,
দাঁড়িয়ে আছে গুহার মুখে
অসহায় উদবেগে! 
মানুষ,
আলোকহীনতা থেকে ঢুকে পড়ছে 
আরও অন্ধকারে! ...


আর, মৃত্যু, 
একের পর এক 
সংখ্যা অতিক্রম করে 
জীবনের থেকে অনুপাতে 
বেশী আজ।