দেবাশিস বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেবাশিস বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। আসলে আমরা একলাই

মাসিক কবিতাপত্র অনলাইন ।। সংখ্যা ৬।। ০৬ অক্টোবর, ২০২০

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। আসলে আমরা একলাই



আমরা আসলে একলাই,
ভার্চুয়ালে আছি, পৃথিবীতে নই;
আরও একলা হচ্ছি - প্রতিনিয়তই।
চারপাশে ভীড়, অসহতায় গা ঘেঁষাঘেঁসি
শরীরী স্পর্শ, দুচোখে তাকান – 
ওটুকুই ব্যাস! কিছু কম বেশি।
প্রতি চুম্বন স্মৃতিতে জাগায় নোনতা স্বাদ,
আকাশে ভাসছে আধখাওয়া এক নোংরা চাঁদ।
আসলে একলা, একলা একলা এ পথ চলা,
একলা হাঁটা, একলা শোনা, একলা বলা –

অন্তহীন এ পথের শেষও আমার মতই জান তুমি।
বেছেছি নিজেই অজানা ঊষর মরুভূমি,
মরীচিকায় দেখেছি রঙ চৌষট্টি চাঁদের কলা,
নেচেছি জড়িয়ে প্রাণহীন এক উটের গলা।
পার হয়ে গিয়ে সামনে পেয়েছি মহাশ্মশান -
কারো নাক আজ নাগাল পায় না মৃত্যুঘ্রাণ।
মনে হয় সব জড়িয়ে রয়েছি বুকে পিঠে;
ছেলেমানুষিই আসলে দেদার ভার্চু সিটে।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। সুনীল আকাশ

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৬ সেপ্টেম্বর, ২০২০




দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। সুনীল আকাশ


সাহিত্যের গন্ডি নেই, 

বাঁধা নয় কালের সাম্পানে, 

দেশজয়ী কালজয়ী 

সৃষ্টি চলে উন্মুক্ত উড়ানে। 

রবির কিরণে আজও 

বঙ্গভাষা ভাসে অনাবিল, 

মুক্তির আস্বাদ নিয়ে 

আমাদের আকাশ সুনীল।